সুনামগঞ্জ প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৫ ১৬:৫৩

দিরাইয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচে মানুষের ঢল

সুনামগঞ্জের দিরাইয়ে কালনীর বুকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপরে অনুষ্টিত এই নৌকা বাইচে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নামের প্রায় ৩০টি নৌকা অংশ নেয়। দিরাই উপজেলা যুবলীগ আয়োজিত গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী উৎসবে অন্তত তিরিশ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট আকারে অনুষ্টিত এই উৎসব বিভিন পর্বে নৌকা গুলো বাইচে অংশ নেয়। পরে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ নৌকা ও পাইকদের পুরষ্কৃত করা হয়।
পুরস্কার বিতরণি অনুষ্টানে আয়োজক কমিটির সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল, ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা

আওয়ামী লীগ সহ সভাপতি সোহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহাজাহা সরদার, কৃষক লীগ সভাপতি তাজুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা রুমি, তাহের সরদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত