০৮ অক্টোবর, ২০১৫ ১৮:৩২
শারদীয় শ্রী শ্রী দূর্গা পূজা উৎসব উদযাপন উপলক্ষে সিলেট সদর উপজেলা পরিষদ প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক শ্রীবাস মহালী, সদর উপজেলার কর্মকার্তা নিরোদ চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবদাস রায়, উপজেলা সহকারী প্রকৌশলী কামাল উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা আরিফুল আমিন, জালালাবাদ থান উপ পরিদর্শক লোকমান হোসেন, এয়ারপোর্ট থানা উপ পরিদর্শক, শাহপরান থানা পরিদর্শক উপস্থিত ছিলেন। এসময় সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডবে পরিচালনা কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় আইনশৃংখলা পরিস্থিতিতে শৃংখলা সহিত শান্তিপূর্ণ রাখার জন্য পুলিশ ও আনসার সদস্য প্রতিটি পূজামন্ডবে দায়িত্ব পালন করতে হবে এবং সপ্তমী ও অষ্টমী দিনে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হবে। সদর উপজেলা সারদীয় শ্রী শ্রী পূজা উৎসবে ৫১টি পূজামন্ডবে সার্বজনীন ভাবে উদযাপিত হবে। ২০ অক্টবর হতে ২৩ অক্টবর পর্যন্ত পূজা উদযাপিত হবে।
প্রতিমা বিসর্জন ২২ এবং ২৩ তারিখে সম্পন্ন হবে।
আপনার মন্তব্য