০৯ আগস্ট, ২০২০ ২৩:৪৭
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যা্বে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৯ আগস্ট) ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৩ জন এবং মৌলভীবাজার জেলার ১৬ জন রয়েছেন।
সিলেট জেলায় শনাক্ত ৩৩ জনের মধ্যে ৩২ জনের বাড়িই সিলেট সদর ও সিটি করপোরশন এলাকায়। বাকি একজনের বাড়ি গোয়াইনঘাট উপজেলা।
আপনার মন্তব্য