নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২০ ২২:২৯

ওসমানীর ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় মঙ্গলবার (২৫ আগস্ট) ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় এ ৩৬ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়।

তিনি জানান, শনাক্তদের মধ্যে সিলেটের ২৬ জন, সুনামগঞ্জের দুজন, মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ৫ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত