সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০২০ ০০:৩০

করোনা আক্রান্ত কিশোরগঞ্জের সাংসদ নূর মোহাম্মদ

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর মোহাম্মদ।

কিশোরগঞ্জ-২ আসনের সাংসদের ব্যক্তিগত সচিব মামুনুর রহমান জানান, করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন পুলিশের এই সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।

গত বুধবার তিনি তার শরীরের নমুনা জমা দিয়েছিলেন, শুক্রবার করোনাভাইরাস শনাক্তের ফলাফল আসে।

আপনার মন্তব্য

আলোচিত