২৭ অক্টোবর, ২০২০ ১৪:৪৯
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করেনায় আক্রান্ত হয়েছেন। আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৫ অক্টোবর তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২৬ অক্টোবর) রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
করোনার শুরু থেকে আবু জাহির হবিগঞ্জের বিভিন্ন স্থানে ত্রাণ বিরতণ, সচেতনতামূলক সভা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন। পাশাপাশি জনগণের পাশে থেকে সাহস দিয়েছেন।
আপনার মন্তব্য