২৭ অক্টোবর, ২০২০ ১৫:৫১
দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে এখুন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৫ হাজার ৮৩৮ ও করোনা শনাক্ত রোগীর মোট ৪ লাখ ০১ হাজার ৫৮৬ জনে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ শনাক্ত ১ হাজার ৩৩৫ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। একই সময়ে আরও ১ হাজার ৫২৩ জন রোগী সুস্থ হয়ে উঠায় দেশে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন হয়েছে। আরও ২০ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছছে ৫ হাজার ৮৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৬ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ১ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১, ২১-৩০ বছরের মধ্যে ১, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।
আপনার মন্তব্য