আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২০ ১২:০৭

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৭ লাখ ৬৪ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন আট কোটি সাড়ে সাত লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় চার কোটি ৫৭ লাখ মানুষ।

সোমবার (২৮ ডিসেম্বর) জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৭ লাখ ৫১ হাজার ১৬৪ জনে।

বিজ্ঞাপন

এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার ৩১৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ৯৪১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯১ লাখ ৩১ হাজার ১৫১ জন এবং মারা গেছেন তিন লাখ ৩৩ হাজার ১১৫ জন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৮৪ হাজার ২৮৫ জন, মারা গেছেন এক লাখ ৯১ হাজার ১৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৬ লাখ ৭৭ হাজার ২৩৫ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি এক লাখ ৮৭ হাজার ৮৫০ জন, মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৬২২ জন এবং সুস্থ হয়েছেন ৯৭ লাখ ৬১ হাজার ৫৩৮ জন।

বিজ্ঞাপন

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ২২ হাজার ৪২৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৮৩ হাজার ৪৩৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৮ হাজার ৭৬৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৬৩২ জন, মারা গেছেন চার হাজার ৭৭১ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৫১৮ জন।

আপনার মন্তব্য

আলোচিত