নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২১ ১৬:৩৫

বছরের প্রথম দিন করোনায় ১৭ মৃত্যুর খবর

দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৯৭ জন রোগী সুস্থ হয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও ৯৯০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন হয়েছে।

একই সময়ে চিকিৎসাধীন আরও ১ হাজার ১৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন হয়েছে।

এছাড়া গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হল। মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৭ জন নারী।  এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় দুইজন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত