০৪ জানুয়ারি, ২০২১ ১১:২২
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা যা স্থানীয়ভাবে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট, তবে আপাতত ওই টিকা রপ্তানির অনুমোদন দেয়নি ভারত সরকার।
রোববার (৩ জানুয়ারি) সেরাম ইনস্টিউটের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর এপি।
বিজ্ঞাপন
এর ফলে, বাংলাদেশের মতো দেশগুলোকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর টিকা পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
এ ব্যাপারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা বলেন, কয়েক মাসের জন্য টিকা রফতানির অনুমতি দেয়া হবে না। ভারতীয়দের জন্য টিকা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে ভারতের এক কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। একই সঙ্গে দেশটিতে প্রায় দেড় লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
বিজ্ঞাপন
ভারতের কয়েকটি সরকারি সূত্র জানিয়েছে, করোনা টিকা বণ্টন পরিকল্পনার শুরুতেই ভারত নিজেদের অন্তত ৩০ কোটি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে চায়। যার মধ্যে অগ্রাধিকার পাচ্ছেন স্বাস্থ্যকর্মী, পুলিশসহ মহামারি মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধারা।
এর আগে, ভারতে জরুরি ব্যবহারের জন্য সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা 'কোভিশিল্ড' এবং ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা টিকা 'কোভ্যাক্সিন'কে অনুমোদন দেয় দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য