নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪ ১৪:৪৪

তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেনের ভোট বর্জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) রোববার (৭ জানুয়ারি) দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

ভোটগ্রহণের অনিয়মের অভিযোগ তুলে তিনি নির্বাচন বয়কটের এ ঘোষণা দেন।

সিলেট-৪ আসনে প্রার্থী তিনজন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান (মিনার) এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ)।

আপনার মন্তব্য

আলোচিত