ড. মোহাম্মদ আমীন

২৯ এপ্রিল, ২০২৬ ১৭:০১

বেশি ও বেশী: কখন কোনটি

‘বেশি’ ও ‘বেশী’ ভিন্নার্থক শব্দ। বাংলায় উচ্চারণগত দীর্ঘস্বর নেই। তাই দীর্ঘস্বরের জন্য উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। এজন্য বানান ভিন্ন হলেও ‘বেশি’ ও ‘বেশী’ উভয় শব্দের উচ্চারণ অভিন্ন।

তবে উচ্চারণ অভিন্ন হলেও উভয় শব্দের অর্থ ভিন্ন। অনেকে শব্দদুটোর বানান গুলিয়ে ফেলেন।

বেশি ফারসি শব্দ।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত ফারসি ‘বেশি’ শব্দের অর্থ অধিক এবং বিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘বেশি’ শব্দের অর্থ প্রাচুর্য।

জগজিৎ সিং গেয়েছেন: বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে...।

আরো কয়েকটি প্রয়োগ দেখুন:
তরকারিতে লবণ বেশি হলে কী করবেন?
বেশি দিন আগের কথা নয়।
বেশি কথা বলা ভালো নয়।

অন্যদিকে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত “ – বেশী” শব্দের অর্থ বেশধারী। তবে বাংলায় ‘‘-বেশী” শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। যেমন: ভদ্রবেশী লোকটাকে চিনতে পারলে এমন ক্ষতি হতো না।

বেশি লোকই ছদ্মবেশী।

  • ড. মোহাম্মদ আমীন: শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা; সাহিত্যিক, ভাষা ও বানান বিশেষজ্ঞ।

আপনার মন্তব্য

আলোচিত