২০ মে, ২০২৬ ১৮:৪৫
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে মঙ্গলবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্ঠা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম।
এতে তিনি '২৪ কে '৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো, ডানপন্থী ও মববাজদের অন্তর্বর্তী সরকারের মদদসহ বিভিন্ন কারণে আওয়ামী লীগ ফিরে আসছে বলে লিখেন। এতে তিনি সাবেক অন্তর্বর্তী সরকার, এনসিপিসহ অনেকের সমালোচনা করেন।
মাহফুজের এই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুল।
পারুল নিজের স্ট্যাটাসে মাহফুজের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে এসবের কারণেই আওয়ামী লীগ ফিরে আসবে বলে লিখেন।
দিলশানা পারুলের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
ডিয়ার মাহফুজ, আওয়ামী লীগের রাজনীতি কবে ব্যাক করছে জানেন?
যেদিন আপনাকে মাস্টারমাইন্ড হিসেবে একটা মহল থেকে ঘোষণা করে দিল, তার বিপরীতে জুলকারনাইন যখন সাদিক কায়েম কে মাস্টারমাইন্ড হিসেবে খেলে দিল।
আওয়ামী লীগ কবে ব্যাক করেছে জানেন?
রাষ্ট্রসংস্কারের বাস্তব পন্থা বাম পাশে সরিয়ে রেখে আপনারা যখন থেকে বিপ্লবের ডিলিউশনাল রেটরিক তৈরি করা শুরু করলেন সেদিন।
আওয়ামী লীগ ফেরত এসেছে সেই দিনই যেদিন আপনারা মুক্তিযুদ্ধ বনাম রাজাকার আওয়ামী লীগের এই বাইনারিতে পুনরায় সাবস্ক্রাইব করলেন।
আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসার সুযোগ হয়েছে সেদিনই যেদিন আপনারা আপনাদের অরিজিন নিয়ে হীনমন্যতায় ভুগে আরবান সেকুলার সুশিলের রাজনীতিতে সাবস্ক্রাইব করলেন সেদিন।
আওয়ামী লীগ ফেরত আসার সুযোগ হয়েছে সেদিনই যেদিন আপনারা নিজেদের সুবিধামতো কোনটা ছাত্র জনতা আর কোনটা তৌহিদী জনতা সেই সংজ্ঞায়ন শুরু করে দিলেন সেদিনই।
আওয়ামী লীগের রাস্তা অনেক বেশি প্রশস্ত হয়েছে তখনই যখন আরবান সুশীল বুদ্ধিজীবীরা দঙ্গলবাজ এবং মবের রাটোরিক তৈরি করে আওয়ামী লীগকে ব্লেইম গেম খেলার, প্রকৃত সন্ত্রাসী অপরাধী কে হাইড করার সুযোগ করে দিয়েছে সেদিনই।
আওয়ামী লীগ ফেরত আসতেছে ফেরত আসবে একটা কারণেই যে কারণে আপনার এই পোস্টটা ভাইরাল হয়েছে। যারা আপনার এই সুনির্দিষ্ট পোস্টটা ভাইরাল করছে তাদের বর্গটা দেখলেই বুঝবেন, আওয়ামী লীগ তাদের হাত ধরেই আসবে।
মুজিববাদী সংস্কৃতির যে পাটাতন আরবান সেকুলার সুশীলের সংস্কৃতি, সেইটা যখন বাংলাদেশের একমাত্র গণ মানুষের মুক্তির পথ হিসেবে আপনাদের দ্বারা চিহ্নিত হয় তখনই আওয়ামী লীগের বাংলাদেশে ঢোকার রাস্তা প্রশস্ত হয়।
মুজিববাদী বুদ্ধিজীবী, মুজিববাদি মিডিয়া আপনার এই পোস্টটা নিয়ে ভাইরাল করে বাহবা দিচ্ছে সেটা এই কারণে না যে আপনি বাংলার মানুষের মুক্তির পথ বাতলে দিয়েছেন। সেটা এই কারণে যে আপনি অবশেষে তাদের রাজনীতিতে সাবস্ক্রাইব করে, তাদের ভাষায়, তাদের হয়ে, তাদের কথাগুলো বলে দিচ্ছেন।
অবশেষে আরবান সেকুলার সুশীলের রাজনীতিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অভিনন্দন।
আপনার মন্তব্য