Advertise
মাসুদ পারভেজ রূপাই :
জ্বর আসলে আমি কাবু হয়ে যাই
ভেতরটা অচিনপাখির মতো উদাস
খাঁচা ভেঙ্গে যাবে বলে উঠেপড়ে লাগে আমার আমি
কিন্তু জ্বর আমাকে আগলে রাখে,
যেন আমাকে ছেড়ে যাবেই না, এই তার পণ!
জ্বর এলে আমি ষোড়শী হয়ে যাই
আমার শরীরজুড়ে বেদনার সারাৎসার,
ফালি করে কাটা চাঁদ
সারাদিন লেপ্টে থাকার মতো আমার প্রেয়সী
হায় জ্বর: এতটা ভালোবাসা তো আমি চাইনি!
জ্বর এলে আমার কাঁপুনি ধরে, বু