০৬ আগস্ট, ২০২৩ ০২:৪৬
মানবতার কল্যাণে, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের জন্য বিশেষ করে যারা অন্ধ, বোবা, কানে শুনে না, তাদের কল্যাণে অর্থ সংগ্রহর লক্ষ্যে বিলেতের স্বনামধন্য চ্যারিটি সংস্থা ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্প্রতি রেডব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে হয়েছে।
লন্ডন ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ২২০ জন খেলোয়াড় এই খেলায় অংশ গ্রহণ করেন।
বিলেতের ইতিহাসে অন্যতম এই বৃহত্তর টুর্নামেন্ট সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান ক্রীড়াবিদ ও সমাজসেবক সাংবাদিক নবাব উদ্দিনের সভাপতিত্বে এবং খেলা উদ্বোধন করেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। রাত ৯টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গ্রুপ এ তে বিজয়ী হন মকবুল ও অলি জুটি এবং রানার্সআপ জয়নাল ও এরিক জুটি এবং ৩য় স্থান অর্জন করেন দুলাল ও লী জুটি। গ্রুপ বি এন্ড সি তে বিজয়ী হন ওয়াহিদ ও সিরাজ জুটি এবং রানার্সআপ সুমন ও তাহের জুটি এবং ৩য় স্থান অর্জন করেন মাহীদ ও রিয়াদ জুটি। গ্রুপ ডি তে বিজয়ী হন ওয়াহিদ ও নাসির জুটি এবং রানার্সআপ নয়ন ও মারুফ জুটি এবং ৩য় স্থান অর্জন করেন আলি ও হারিস জুটি। স্পেশাল গ্রুপে বিজয়ী হন আলমগীর ও ময়নুল জুটি এবং রানার্সআপ বিলাল ও মুনিম জুটি এবং ৩য় স্থান অর্জন করেন মেহরাজ ও লিয়াকত জুটি। মহিলা গ্রুপে বিজয়ী হন রেন হিউজ ও মারটিল জুটি এবং রানার্সআপ সেজাল ও জলানতা জুটি এবং ৩য় স্থান অর্জন করেন কয়কো ও পুজওয়া জুটি। বিজয়ীদের হাতে ট্রফি, নগদ অর্থ ও গিফট বক্স তুলে দেন।
উপস্থিত ছিলেন বিসিএর সিনিয়র সহ সভাপতি অলি খান, ট্রাভেল লিংক এর মুদির চৌধুরী, গউস উদ্দিন, ক্রীড়াবিদ ও সমাজসেবক মাহিদ চৌধুরী, ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান সাংবাদিক নবাব উদ্দিন, টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সাবেক চেয়ারম্যান বাবলুল হক, ক্রীড়াবিদ ফখরুল ইসলাম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ট্রেজারার সাংবাদিক আ স ম মাসুম, বর্তমান ট্রেজারার সালেহ আহমদ, সাংবাদিক বিশ্বজিৎ, সাংবাদিক এমরান আহমেদ, নাছির উদ্দীন, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, ট্রেজারার মুহাজ্জেম আহমেদ রিবু, হাবিব আহমেদ, ড. রুয়াব উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।
সহযোগিতা করেন মোহাম্মদ ইমন, হাবিব রহমান, বিশ্বদীপ, সোহান, উজ্জ্বল সহ অনেকে। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ, দিলোয়ার খান, সানু মিয়া, কাউন্সিলর জামাল উদ্দিন, বিবিসিসির সভাপতি সাইদুর রহমান রেনু, ব্যবসায়ী ও পৃষ্ঠপোষক আবদুল মুমিম লিটন, জামাল খান প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালে আর্ত মানবতার সেবায় ও মানবতার কল্যাণে বিশ্বব্যাপী কাজ করার লক্ষে ইস্টহ্যান্ডস চ্যারিটি সংস্থা যাত্রা শুরু করেছে। এই চ্যারিটির যাত্রা শুরুর পরই বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ে। ইস্টহ্যান্ডস এই বৈশ্বিক সমস্যার মধ্যেও তাদের কার্যক্রম চালিয়েছে অবিরাম।
আপনার মন্তব্য