সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৬

নিউইয়র্কে সংবর্ধনা পাবেন মুহাম্মদ ইউনূস, বিক্ষোভের প্রস্তুতি আ.লীগের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংবর্ধনা দেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারসংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘে ভাষণ দেবেন।

ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা নিয়ে ইতোমধ্যে নিউইয়র্কের বিভিন্ন মহলের টানাহেঁচড়া শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন।

বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও কাউকে দেওয়া হচ্ছে না কোনো অনুমতি। শুধু সরকারিভাবেই তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে কূটনৈতিক সূত্র জানায়। তারপরও প্রবাসী বিভিন্ন সংগঠন থেমে নেই।

বিএনপিপন্থি নাগরিক সমাজ, জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিচালিত বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন মহল ড. ইউনূসকে সংবর্ধনা দিতে মরিয়া হয়ে উঠেছে।

তবে সংবর্ধনার আয়োজন করার মধ্যেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

আপনার মন্তব্য

আলোচিত