যুক্তরাজ্য প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১০

লন্ডনে শিল্পী-জনতা গাইলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

সম্প্রীতি কনসার্ট ইউকে ও চেতনায় নারী সমাজের উদ্যোগে ৯ সেপ্টেম্বর লন্ডন আলতাব আলী পার্কে ব্রিটেনের শিল্পী ও সাধারণ মানুষের সম্মিলিত আয়োজন বাংলাদেশের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" পরিবেশিত হয়।

সম্প্রতি সময়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন বিতর্কে দেশে বিদেশে প্রতিবাদে ঝড় উঠে। এরই ধারাবাহিকতা ছিল লন্ডনের এই আয়োজন। সাপ্তাহিক কর্ম দিবসে ও তিন থেকে চারশত মানুষ এসে সমবেত হয়েছিলেম এই আয়োজনে।

বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামীর নেতৃত্বে সমবেত জাতীয় সংগীতে লন্ডনের নানা শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছিলেন।

সমবেত জাতীয় সংগীত পরিবেশনা শেষে আগত মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে শপথ পাঠ করেন উপস্থিত শিল্পী-জনতা।

আয়োজকদের পক্ষে জামাল আহমদ খান ও সাংবাদিক জুয়েল রাজ জানান, একটা দেশে সরকার যে কোন ভাবেই পরিবর্তন হতে পারে সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেলাম এক ভিন্ন চরিত্র। সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের মৌলিক অস্তিত্বের জায়গাগুলোতে আঘাত করা হচ্ছে। এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আমরা ভিন্ন ভাবে দেখতে পাচ্ছি। আমারা আমাদের প্রতিবা টুকু রেখে গেলাম।

তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতে যে কোন ধরণের চেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করব।

অনুষ্ঠানে নারী সমাজের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া জামান জোসনা। অনুষ্ঠান শেষে সম্প্রীতি কনসার্টের পক্ষে আগত ধন্যবাদ জ্ঞাপন করেন ঊর্মি মাজহার।

আপনার মন্তব্য

আলোচিত