সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:১১

শাহরিয়ার কবিরের গ্রেপ্তারে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনের উদ্বেগ

বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইংল্যান্ড ও বিশ্ববাংলা ফাউন্ডেশন যুক্তরাজ্য মানবাধিকার নেতা শাহরিয়ার কবিরকে বাংলাদেশে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে। সেই সাথে তাকে মুক্তি দেয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকার প্রধানের প্রতি আবেদন জানিয়েছে।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ও বিশ্ববাংলা ফাউন্ডেশন জানায়, রাজনৈতিক ও আদর্শিক প্রতিহিংসা ছাড়াও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নিপীড়ন ও সহিংসতার শিকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে পিটিশন সংগঠিত করা থেকে বিরত রাখতে মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। একজন অকুতোভয় মানবাধিকার কর্মী যিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং কনভেনশনে পারদর্শী। তার এই গ্রেপ্তার তাকে জাতিসংঘের সফররত দলের সামনে মানবাধিকার ভুক্তভোগীদের পক্ষে সক্রিয় হস্তক্ষেপ এবং ওকালতি থেকে সরিয়ে রাখতেই তাকে আটক করা হয়েছে।

বিবৃতিতে সাক্ষর করেছেন মতিয়ার চৌধুরী, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল।

আপনার মন্তব্য

আলোচিত