নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬ ১৪:৪২

বাংলাদেশ অনুষ্ঠিত হবে ইউরোপের জনপ্রিয় ‘ইউরো এশিয়া কারি এওয়ার্ড’

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো এশিয়া কারি এওয়ার্ড।

বুধবার সিলেটের এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা এওয়ার্ডের প্রবর্তক বাংলাদেশী বংশদ্ভূত আন্তর্জাতিক হোটেল ডেভেলপার শরীফ খাঁন।

তিনি জানান, ব্রিটেনে দশ বছর যাবত এশিয়ার কারি শিল্পে সৃজনশীলতা ও শ্রেষ্ঠত্বের বিচারে এই এওয়ার্ড দেওয়া হচ্ছে। যেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যসহ সরকারি উচ্চপদস্থরাও অতিথি হয়েছেন।

এবছর ডিসেম্বরে প্রথমবারের মাতো বাংলাদেশে এই এওয়ার্ড দেওয়া হবে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে কারি শিল্পের উদ্যোক্তারা অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতা প্রমানের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক বিচারক প্যানেল জুরি বোর্ডে দায়িত্ব পালন করবেন।

শরীফ খাঁন জানান, ইউরোপের বিভিন্ন দেশে কারি শিল্পের ব্যাপক বিস্তার ঘটেছে। সেখানে এই শিল্পের উদ্যোক্তা ও কর্মী হিসেবে যুক্ত হওয়ার অবারিত সুযোগ রয়েছে।

বাংলাদেশ থেকে ইউরোপের কারি শিল্পে দক্ষ জনবল ও উদ্যোক্তা নেওয়ার ক্ষেত্রে এই এওয়ার্ড বিশেষ ভূমিকা পালন করবে বলেও জানান আয়োজকেরা।

এই আয়োজনে স্পন্সর সহযোগী হিসেবে থাকছে সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল।

শিগগিরই এওয়ার্ডের রেজিষ্ট্রেশন ও প্রমোশনাল কার্যক্রম শুরু হবে বলে জানান আয়োজকেরা।

আপনার মন্তব্য

আলোচিত