০৪ জুন, ২০২৬ ২২:১৫
ইতালির বাণিজ্যিক শহর মিলানো ও মনজা-বিরানজায় বসবাসরত সিলেটি প্রবাসীদের নিয়ে সবচেয়ে বড় সংগঠন বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
গত ৩১ মে সংগঠনের সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে নতুন এই কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির নব নির্বাচিত সভাপতি হলেন মুহাম্মদ আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক হলেন নাজমুল খান।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহসভাপতি বদরুল আমিন টিপু, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাদ্দেক আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল, সদস্য মোহাম্মদ হোসেন, মিয়াজান খান, জয়নাল আবেদিন, আব্দুর রকিব, ময়নুল হোসেন ও আসাদ উদ্দিন চৌধুরী। কমিটির উপদেষ্টা হলেন আহমেদ জাকারিয়া।
কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন। আহমেদ ফয়েজের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ।
সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন সিলেটিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সেতুবন্ধন তৈরিতে কাজ করবে। একইসাথে সিলেটের কল্যাণে যে-কোন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াবে এই সংগঠন।
বক্তারা নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। কমিউনিটির কল্যাণে যাতে এই সংগঠন সবার আগে এগিয়ে আসে এই প্রত্যাশা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য