শাবিপ্রবি প্রতিনিধি

১৩ মার্চ, ২০১৭ ১৫:৩৪

শাবিতে ‘সাইবার গেমস’ প্রতিযোগিতা শুরু ১৭ মার্চ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের আয়োজনে ‘সাইবার গেমস’ ২০১৭ শুক্রবার ১৭ মার্চ থেকে শুরু হবে।

শাবি শিক্ষার্থীরা ছাড়াও যে কোন ক্রীড়ামোদী ব্যক্তিই এই আয়োজনে অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত বুথে ১৬ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

গেমসের ইভেন্ট গুলো হচ্ছে কল অব ডিউটি-৪, ডোটা, ফিফা-১৫ এবং নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড।

প্রতিযোগিতার ফাইনাল ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানান আহ্বায়ক নোবেল বিন জাফর।

আপনার মন্তব্য

আলোচিত