সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল

২১ মে, ২০২৬ ১০:৫৫

রূপসী শ্রীমঙ্গলের মিউজিক্যাল ডকুমেন্টারির জমকালো উদ্বোধন আজ

পর্যটন নগরী চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অপরূপ প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আবেগের সুর ও গানের তালে তুলে ধরতে নির্মিত ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গলথ-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার।

রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সম্পাদক, সংগীতশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

১৯ মে রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আড্ডায় এ তথ্য জানান ‘রূপসী শ্রীমঙ্গল-এর গীতিকার ও সুরকার এবং লন্ডনপ্রবাসী ‘হৃদয়ে শ্রীমঙ্গল-এর প্রধান নির্বাহী কায়েস আজিজ।

তিনি জানান, নিজের জন্মভূমি শ্রীমঙ্গলের প্রতি গভীর ভালোবাসা থেকেই এ সৃজনশীল উদ্যোগের সূচনা। তার কথায় ও সুরে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবায়েত জাহান।

আপনার মন্তব্য

আলোচিত