২৩ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:৫৫
ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের চমকে দিয়েছেন সেরাকণ্ঠ খ্যাত সঙ্গীতশিল্পী নদী। ‘ডুবসাঁতার’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিওতে ভিন্নরূপে হাজির হয়েছেন তিনি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের মডেলিংও করেছেন তিনি। কক্সবাজারের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে ভিডিওটি।
সোমেশ্বর অলির কথায় ‘ডুবসাঁতার’ গানটির সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। মোশন রক প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
এছাড়া সম্প্রতি ‘হারানোর ভয়’ শিরোনামের একটি গান করলেন নদী ও কাজী শুভ। সুমন কল্যাণের সুর সঙ্গীতে গানটি লিখেছেন আশিক বন্ধু।
আপনার মন্তব্য