১০ মে, ২০১৬ ০১:০৩
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির গোপন প্রেম নিয়ে চলচ্চিত্র পাড়ায় কানাঘুষার শেষ নেই। কিন্তু প্রমাণ না থাকায় কেউই এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেননি কখনো।
অবশেষে সব প্রমাণ দিয়ে মুখ খুলেছেন আজিজ নিজেই। জানালেন মাহির সঙ্গে প্রেম ছিলো তার। একসময় খুব ভালোবাসতেন নিজের আব্ষ্কিার করা এই নায়িকাকে।
রোববার মা দিবসে আবদুল আজিজ নিজের ভেরিফায়েড ফেসবুকের তার মাকে নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের শেষের দিকে তিনি অকপটে মাহির সঙ্গে তার প্রেমের কথা স্বীকার করেন।
মাহির সঙ্গে প্রেম নিয়ে আবদুল আজিজ লেখেন, ‘মাহির সাথে আমার তখন গভীর প্রেম। মাহি একদিন জিজ্ঞাস করল, যদি তোমার মা বলে, আমার সাথে সম্পর্ক না রাখতে, তুমি কি করবে? আমি বলেছিলাম, মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে, আমি উনাকে দ্বিতীয় কোনো কথা জিজ্ঞেস করবো না। সোজা তোমার সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিব। কিন্তু তুমি এটুকু নিশ্চিত থাক, উনি কোনোদিন আমাকে এই কথা বলবে না। আর বলেওনি।’
এই স্ট্যাটাসে নতুন করে আলোচনায় এসেছে আজিজ-মাহির প্রেম। এতদিন যে প্রেম নিয়ে লুকোচুরি খেলেছেন আব্দুল আজিজ হঠাৎ সেই প্রেম নিয়ে কেন মুখ খুললেন- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্রপাড়ার আকাশ-বাতাসে। পাশাপাশি, এই স্ট্যাটাস দেখে মাহির প্রতিক্রিয়া কী সেটিও জানতে চাচ্ছেন সবাই। তবে মাহি বিজ্ঞাপনের শুটিং নিয়ে বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
প্রসঙ্গত, আব্দুল আজিজ দেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার আব্দুল আজিজ বিবাহিত। কিছুদিন আগে তার বিয়ের রজতজয়ন্তী হয়। তার মেয়ে মোহ বর্তমানে জাজে’র উচ্চপদস্থ কর্মকর্তা।
অন্যদিকে জাজের হাত ধরে মাহিয়া মাহির চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে। শাহীন সুমনের পরিচালনায় বাপ্পীর বিপরীতে ছবিটি মুক্তি পেয়েছিলো ২০১২ সালে। এই প্রতিষ্ঠানের হয়ে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে জাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।
আপনার মন্তব্য