২০ জুন, ২০১৫ ১৫:০০
খুব অল্প বয়সেই তারকাখ্যাতি লাভ করেন ফারদিন দীঘি। তখন বয়স মাত্র তিন বছর। এর পর শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রেখেই সবাইকে চমকে দেয় ছোট্ট মেয়েটি। একের পর এক সিনেমায় বড় তারকাদের মাঝে ঝলসে উঠে দীঘি। দর্শকের ভালবাসার সঙ্গে স্বীকৃতি মেলে জাতীয় পর্যায়ে।
২০০৬ সালে 'কাবুলিওয়ালা', ২০১০ সালে 'চাচ্চু আমার চাচ্চু' ও ২০১২ সালে 'এক টাকার বউ' চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। কিন্তু তিনটি পুরস্কারের একটি সম্প্রতি চুরি হয়ে গেছে।
দীঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, 'কবে কিভাবে চুরি হয়েছে বলতে পারব না। কয়েক দিন আগে দীঘির পুরস্কারের শেলফটি গোছাতে গিয়ে দেখি তিনটি পুরস্কারের একটি নেই। পরে দেখলাম 'এক টাকার বউ' চলচ্চিত্রের জন্য যে পুরস্কারটি পেয়েছিল সেটি নেই। এরপর অনেক খোঁজা হয়েছে বাসায়, কিন্তু কোথাও নেই।'
এ প্রসঙ্গে দীঘি বলেন, 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২ এ 'এক টাকার বউ' চলচ্চিত্রের জন্য এই পুরস্কারটি পেয়েছিলাম। কবে চুরি হয়েছে বুঝতে পারিনি। শেলফে তো অনেক পুরস্কার, এর মধ্য থেকে একটি না থাকলে খুব একটা বোঝা যায় না। সেদিন শেলফ গোছাতে গিয়ে দেখা গেল তিনটির মধ্যে 'এক টাকার বউ' চলচ্চিত্রের পুরস্কারটি নেই।
আপনার মন্তব্য