২৪ জুন, ২০১৫ ১৫:৫৫
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন আমি যতবারই কাজের সূত্রে বা এমনি নিজের প্রয়োজনে সিলেটে এসেছি দেখেছি যে এখানকার মানুষের খুবই উদ্যোগী। নতুন কিছু করতে তারা পছন্দ করে। নতুন চিন্তা পরিচয় করিয়ে দিতে পছন্দ করে।
বাংলাদেশের দশটি ফ্যাশন হাউসের সমন্বয়ে দেশি দশ এর সিলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার সিলেট এসে জয়া এসব কথা বলেন।
বাংলাদেশের পাশাপাশি ভারতেও চলচ্চিত্রে অভিনয় করে সম্প্রতি সময়ে প্রশংসা অর্জন করা এই অভিনেত্রী আরও বলেন - দেশি দশ সিলেটে আসা একটি দারুণ উদ্যোগ। আমি আশা করি সিলেটের মানুষের সহজেই এটি গ্রহণ করবে।
মঙ্গলবার বিকেলে নগরীর কুমাড়পাড়ার বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্সে চালু হলো দেশের জনপ্রিয় দশটি ফ্যাশন হাউসের সমন্বয়ে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি।
সিলেটের জেলা প্রশাসক জেলা প্রশাসক শহিদুল ইসলাম ফিতা কেটে দেশী দশ'র উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে দুই বাংলার চিত্রতারকা জয়া আহসান ও ফেরদৌস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভিডিও : সিলেটে জয়া আহসান
আপনার মন্তব্য