দুই নারীর লড়াই চলছে বলিউডে। না! সামনা সামনি সে লড়াই আপনি দেখতে পাবেন না। তবে এই মুহূর্তে তীব্র মানসিক দ্বন্দ্ব চলছে ক্যাটরিনা কইফ এবং ইলিনা ডিক্রুজের মধ্যে। কেন জানেন কি?
দিন কয়েক আগেও শোনা গিয়েছিল, কুংফু সুপারস্টার জ্যাকি চ্যানের বিপরীতে ‘কুংফু যোগা’ ছবিতে অভিনয় করবেন ক্যাটরিনা কইফ। কিন্তু ক্যাট সুন্দরীকে সরিয়ে সে জায়গা দখল করেছেন ইলিয়ানা ডিক্রুজ। হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় বেশ হতাশ ক্যাটরিনা। তবে এই কাজটা পাওয়ার জন্য অন্য কোনও ভাবে কলকাঠি নাড়েননি ইলিয়ানা। ক্যাটরিনার ডেট সমস্যাই তাঁকে এ সুযোগ করে দিয়েছে।
জানা গিয়েছে, এই ছবির জন্য পরিচালক স্ট্যানলি টঙ্গের প্রথম পছন্দ ছিলেন ক্যাটরিনা। নায়িকারও এই অ্যাকশন ছবির চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছিল। কিন্তু ডেটের সমস্যায় পিছিয়ে যেতে বাধ্য হন তিনি। তখনই ইলিয়ানার কাছে ‘কুংফু যোগা’র অফার যায়। আর এখন এ সুযোগ হাতছাড়া হওয়ায় আফশোস করছেন ক্যাটরিনা।
ইলিয়ানার ওপর রাগ হলেও তাঁর কিছুই করার নেই। তবে বলিউডের একাংশ বলছে, ইলিয়ানার ওপর বেশ চটেছেন ক্যাট সুন্দরী। কোনও অনুষ্ঠানে দেখা হয়ে গেলেও ইলিয়ানাকে এড়িয়ে যাচ্ছেন তিনি। এমনকি শোনা যাচ্ছে, দু’জনের মুখ দেখাদেখিও বন্ধ!
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানাকে বলিউডে ‘বরফি’তে প্রথম দেখেছেন দর্শকরা। এর পর ‘ম্যায় তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’-এর মতো ছবিতেও কাজ করেছেন সুন্দরী। তবে জ্যাকি চ্যানের বিপরীতে অভিনয় নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে বড় ব্রেক।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত
IT Lab Solutions Ltd.
আপনার মন্তব্য