সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৫ ১১:০৮

বেগম রোকেয়া দিবস আজ

ছবি: সংগৃহীত

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ।

৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে ১৯৭৪ সাল থেকে পায়রাবন্দবাসী তাকে স্মরণ করে রোকেয়া দিবস পালন করে আসছে। সরকারিভাবে ১৯৯৪ সাল থেকে দিবসটি পালন করা হয়।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয়। ১৯৩২ সালের এই দিনে মারা যান তিনি। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তিনি নারী জাগরণে বিশেষ ভূমিকা রাখেন।

ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনাগুলো হলো– পিপাসা (১৯০২), মতিচূর (১৯০৪), সুলতানার স্বপ্ন (১৯০৮), সওগাত (১৯১৮), পদ্মরাগ (১৯২৪) ও অবরোধবাসিনী (১৯৩১)।

আপনার মন্তব্য

আলোচিত