সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৮ ১৪:২২

উন্মুক্ত হলো হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন

অবশেষে উন্মুক্ত হলো হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন। এতে স্প্যাম মেসেজ পেলেই ব্লক করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপের স্প্যাম মেসেজ নিয়ে বরাবরই অভিযোগ ছিল গ্রাহকদের। সেই অভিযোগে সাড়া দিয়ে ফেসবুকের মালিকানাধীন ক্ষুদে বার্তা আদান-প্রদান ও বিনামূল্যে কথা বলার এ অ্যাপটি তাদের আপডেট ভার্সনে সে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে।

নতুন ভার্সনে এবার থেকে স্প্যাম মেসেজ আসলে সেই মেসেজগুলো ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে শুধু স্প্যাম মেসেজ নয়, যেসব মেসেজ দিনে ২৫ বারের বেশি পাঠানো হবে, সেই সব মেসেজও ব্লক করে দেওয়া হবে।

অবশ্য কোনও গ্রাহক যদি ২৫ জনেরও বেশি চেনা পরিচিত কাউকে মেসেজ পাঠাতে চান, তাদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে। কোনও মেসেজ ফরওয়ার্ড করার সময়ে একটি অপশন আসবে। সেই অপশনে ফোন মেমরিতে সেভ করে রাখা নাম্বারগুলোতে ওই মেসেজ পাঠানো যাবে।

তবে শুধু স্প্যাম মেসেজই নয়, ভুয়া ইমেইল, ছবি, ভিডিও যাতে হোয়াটসঅ্যাপে শেয়ার না করা যায়, সেই বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত