আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৬ ১৪:৪০

উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা: জরুরি বৈঠকে জাতিসংঘ

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বুধবার (০৬ জানুয়ারি) উত্তর কোরিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় এ পরীক্ষা চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

এদিকে এ পরীক্ষা চালানোর পরপর উত্তর কোরিয়ায় ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির কেন্দ্র ছিল উত্তর কোরিয়ার রিয়াংগং প্রদেশের সুংজিবায়েগাম শহর থেকে ২০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এ জায়গাটি উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার ভূগর্ভস্থ পরীক্ষা চালানোর স্থান পুঙ্গে-রি সাইট থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে।

তবে কিম জং-উন প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পরীক্ষার ব্যাপারে। বুধবার দিনের যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

আপনার মন্তব্য

আলোচিত