আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০১৬ ১২:২০

১৪'শ এটিএম বুথ থেকে ২ ঘন্টায় একশ কোটি টাকা চুরি

জাপানে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার ব্যবধানে এটিএম বুথ থেকে একশ কোটি টাকার বেশি চুরি করেছে দুর্বৃত্তরা। তারা প্রায় ১৪শ’ বুথ থেকে কার্ড জালিয়াতি করে ১শ’ ৪৪ কোটি ইয়েন বা ১ কোটি ৩০ লাখ ডলার হাতিয়ে নিয়েছে। নকল ক্রেডিট কার্ড দিয়ে এই অর্থ তুলে নেয় দুর্বৃত্তরা।

গত ১৫ মে এই অর্থ চুরি হয়েছে বলে জাপান নিউজের সূত্রে খবর দিয়েছে এনডিটিভি অনলাইন।

পুলিশ ধারণা করছে,  রাজধানী টোকিও ও দেশের ১৬টি প্রেফেকচারে (পৃথক বিচার ও প্রশাসনিক বিভাগ) গত ১৫ মে এ অপকর্ম চালিয়েছে আন্তর্জাতিক চক্রের শতাধিক সদস্য। এ ঘটনা তদন্তে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও ওই তদন্ত কমিটির কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সোমবার (২৩ মে) এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম বলছে, ১৫ মে মাত্র ১-২ ঘণ্টার মধ্যেই প্রতারক চক্রটি এই বিশাল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।

পুলিশের ধারণা গত ১৫মে ১০০ জনের বেশি দুর্বৃত্তের একটি দল রাজধানী টোকিও সহ অন্য ১৬টি স্থানের বিভিন্ন বুথ থেকে মাত্র দুই থেকে আড়াই ঘন্টায় এই অর্থ লোপাট করে।

ব্যাংক সূত্রের বরাতে খবরে বলা হয়, টোকিও, কানাগাওয়া, আইচি, ওসাকা, ফুকুওয়া এবং অন্য ১১টি স্থান থেকে ভোর ৫টা থেকে ৮টার মধ্যে টাকাগুলো তুলে নেওয়া হয়। প্রতিবারে এক লাখ ইয়েন বা ৯০০ ডলার তুলেছে দুর্বৃত্তরা। ফল স্বরূপ ১৪ হাজার ট্রানজেকশেনর ঘটনা ঘটে। একটি ব্যাংকে এটিএম বুথে নতুন কিছু জিনিস ইনস্টল করতে গেলে এই জালিয়াতি ধরা পরে।

এটিএম ক্রেডিট কার্ড রেকর্ড পরীক্ষা করার পর দেখা গেছে ১৬০০ ক্রেডিট কার্ড সাউথ আফ্রিকান ব্যাংক কর্তৃক ইস্যুকৃত। পুলিশ ধারণা করছে, এই কাজে ১০০ জনেরও বেশি অপরাধীর একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এছাড়া দেশের বাইরে যাদের নামে ক্রেডিট কার্ড নিবন্ধিত ছিল সেগুলো ব্যবহার করেই অর্থ লোপাট করা হয়েছে।

তবে নকল ক্রেডিট কার্ড দিয়ে অর্থ লোপাটের ঘটনা এটিই প্রথম নয়। ২০১২-২০১৩ সালে ২৬টি দেশ থেকে এই পদ্ধতিতে ৪০ মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।

আপনার মন্তব্য

আলোচিত