২৩ মে, ২০১৬ ২০:০২
মাউন্ট এভারেস্ট আরোহণ অভিযানের সময় দুই ভারতীয় পর্বতারোহীর প্রাণহানি হয়েছে।
সোমবার (২৩ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
নিহত দু’জন হলেন পরেশ নাথ ও গৌতম ঘোষ।
সংশ্লিষ্টরা জানান, নিখোঁজের একদিনের পর দু’জনের মরদেহের সন্ধান মেলে। আরোহণের সময় অসুস্থ হয়ে পড়ায় দু’জনের প্রাণহনি হয়েছে।
নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ট্রেকিং ক্যাম্প এজেন্সির শেরপা ওয়াংচু জানান, শনিবার থেকে পর্বতারোহী পরেশ নাথ ও গৌতম নিখোঁজ ছিলেন। তারা এভারেস্টের চূড়ার কাছাকাছি চলে গিয়েছিলেন। আকস্মিকভাবে অসুস্থ হয়ে পরে দু’জনে নিখোঁজ হন।
আপনার মন্তব্য