সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ জুন, ২০১৬ ১২:১৮

পশ্চিমবঙ্গে ইস্কন মন্দিরে ইফতারের আয়োজন

ভারতের পশ্চিমবঙ্গের একটি ইস্কন মন্দিরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় মসজিদের ইমামসহ অন্যান্যরা অংশ নেন। খবর দৈনিক আনন্দবাজারের।

বুধবার (২২  জুন) ১৬ রমজানের  মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে স্থানীয় মসজিদের ইমাম ও অন্যান্য সদস্যদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রতিষ্ঠিত ইস্কনের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এই প্রথম ইফতারের আয়োজন করেন ইস্কন কর্তৃপক্ষ।

ইস্কন মন্দিরে ইফতারের আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির হিসেবে দেখছেন সাধারণ মানুষ।  



আপনার মন্তব্য

আলোচিত