২৪ জুন, ২০১৬ ২৩:২০
সারা বিশ্বের মানুষ যখন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার পক্ষে গণভোটের ফল নিয়ে আলোচনায় তখন ইউরোপিয়ান ইউনিয়ন আসলে কি? ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়লে কি সমস্যা? ইত্যাদি লিখে শুক্রবার বেক্সিটের ফল বের হবার পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে অসংখ্য সার্চ করেছে অসংখ্য ব্রিটেনবাসী।
গুগলের কাছ থেকে এই তথ্য নিয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।
টুইটারে গুগল ট্রেন্ডস একাউন্ট থেকেও এই তথ্য জানিয়ে টুইট করে বলা হয় +২৫০ শতাংশ সার্চ করে জানতে চেয়েছে "ইইউ ছাড়লে কি হবে আমাদের?"। এছাড়া অসংখ্য সার্চ এসেছে মৌলিক কয়েকটি প্রশ্নে। এমনকি ইইউ (EU-European Union) কি জানতে চেয়েও ব্রিটেন থেকে অসংখ্য সার্স এসেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) ইইউ থেকে ব্রিটেন থাকবে কি না এই প্রশ্নে হ্যাঁ/না ভোট গ্রহণ করা হয়। এতে ৫২% ব্রিটিশ ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে রায় দেন। আর ৪৮% মানুষ ইইউতেই থাকার পক্ষে রায় দেন। এই খবরের পর ৩০ বছরের ইতিহাসে পাউন্ডের রেকর্ড দরপতন শুরু হয়। বিশ্বের বিভিন্ন পূঁজিবাজারে দেখা দেয় অস্থিরতা। ধারনা করা হচ্ছে এই গণভোটের ফলে ব্রিটেন আগামীতে বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
আইটিভির এক প্রতিবেদনে দেখা গেছে, ম্যানচেস্টার এয়ারপোর্টে এক নারী যিনি কিনা "লীভ" ভোট দিয়েছিলেন তিনি বলেন, "আমি আসলে ইইউ থেকে আলাদা হবার (লীভ) ভোট দিয়েছিলাম কিন্তু বাস্তবতা বুঝতে পারিনি, সকালে টের পেয়েছি কিছুটা। আবার ভোট দেয়ার সুযোগ থাকলে ইইউতে থাকার পক্ষে ভোট দিতাম।"
আপনার মন্তব্য