১২ জুলাই, ২০১৬ ১২:৪০
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১০ জন সদস্য ভারতীয় সীমান্তে প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। এই ১০ জেএমবি সদস্যের ছবিসহ বার্তা পাওয়ার পর থেকে সতর্ক অবস্থায় রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য।
আসাম পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট জানায়, জেএমবি জঙ্গিদের অনুপ্রবেশ বিষয়ক একটি চিঠি রাজ্যের পুলিশ সুপারেন্টেডেন্ট কার্যালয়ে এসেছে। দুইদিন আগে আসা এই বার্তায় সন্দেহভাজন ১০ জঙ্গির নাম দেয়া হয়েছে।
খবরে বলা হয়, এই জঙ্গিদের সঙ্গে ঢাকায় হওয়া হামলার সম্পর্ক আছে বলে জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। তারা ভারতকে আরো জানিয়েছে, এই জঙ্গিরা (কলকাতার) উত্তরবঙ্গে থাকতে পারে। ফলে সেখানে ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন।
তবে ঐ ১০ জঙ্গির নাম এখনো প্রকাশ করা হয়নি।
আপনার মন্তব্য