০১ ডিসেম্বর, ২০১৬ ১৩:১১
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিজের সকল ব্যবসা হতে ‘সম্পূর্ণভাবে’ নিজেকে গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্টের কাজে মনোনিবেশ করতে ব্যবসা ছাড়ার ঘোষণা দিলেন মার্কিন এই ধনকুবের। তবে ব্যবসার দায়িত্ব তার সন্তানরা পালন করবেন বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে সন্তানদের নিয়ে ডিসেম্বরের ১৫ তারিখে সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর) একাধিক টুইট বার্তায় এসব কথা বলেছেন তিনি।
এদিকে, গত মঙ্গলবার (২৯ নভেম্বর) নিউইয়র্ক শহরের এক অভিজাত ও বিলাসবহুল রেস্তোরাঁয় মিট রমনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। সেখানে তারা একত্রে মধ্যাহ্নভোজন করেন।
নির্বাচন পূর্ববর্তী সময়ে দলের দুই নেতা ট্রাম্প ও রমনি পরস্পরের বিরোধী হলেও এদিন ভোজ শেষে রমনি ট্রাম্পের প্রশংসা করেন
আপনার মন্তব্য