২২ আগস্ট, ২০১৫ ০০:৪৪
শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানী নারী মালালা ইউসুফজাই এবার জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশনের সাফল্যটাও ঘরে তুললেন।
জিসিএসই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া শিক্ষার্থীদের মধ্যেই এখন মালালার অবস্থান। ১৮ বছর বয়সী মালালা এখন ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন হাইস্কুলে পড়াশোনা করছেন।
টুইটারে মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই মালালার গ্রেড শিট শেয়ার করেন। তিনি লেখেন, ‘আমার স্ত্রী ও আমি মালালার জন্য গর্বিত। ও ছয়টি বিষয়ে এ+ মানে পেয়েছে এবং চারটিতে পেয়েছে এ। সব শিশুর শিক্ষা নিশ্চিত হোক।’
জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ধর্মীয় শিক্ষা বিষয়ে এ+ অর্জন করেছে মালালা। ইতিহাস, ভূগোল, ইংরেজি শিক্ষা এবং ইংরেজি সাহিত্যে তিনি পেয়েছেন এ গ্রেড।
নর্থ-ওয়েস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে থেকে তার জীবনযাপন কেমন ছিলো সেটা নিয়ে একটি ডায়েরি লেখার পর তালেবানদের গুলির শিকার হন মালালা। এরপরই বিশ্বব্যাপি আলোচনায় আসেন তিনি। গত বছর সর্বকনিষ্ঠ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করেন মালালা।
আপনার মন্তব্য