সিলেটটুডে ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৫ ০০:২৮

শিশু আয়লানের কার্টুনে ফিরল শার্লি হেবদো

ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকা আট মাস আগে ইসলামী চরমপন্থীদের আক্রমণের শিকার হওয়ার পর ঘোষণা দিয়েছিল না ফেরার, তবে তারা ফিরেছে এবং এবার ফিরেছে আয়লান-কে নিয়ে।

সিরিয়ার তিন বছরের শিশু ‘আয়লান’ এর তুরস্কর সমুদ্র সৈকতে পাওয়া যে ছবির কার্টুন দিয়ে আবারও প্রকাশিতে হচ্ছে ফ্রান্সের আলোচিত ব্যঙ্গ পত্রিকা শার্লি হেবদো।
আট মাস আগে পত্রিকাটির কার্যালয়ে ইসলামী চরমপন্থীদের হামলায় ১২ জন নিহত হয়।

আয়লানের সেই ছবি ইউরোপের সবচেয়ে বড় অভিবাসী সমস্যারই প্রতিচ্ছবি হিসেবে দেখা দেয়। এরপরই শরণার্থীদের প্রতি ইউরোপের জনগণের সহানুভূতি ব্যাপক আকারে বেড়ে যায়। শরণার্থীদের সমর্থনে লাখ লাখ ইউরোপিয় রাস্তায়ও নেমে আসে।

আয়লানের মৃত্যু নিয়ে দুটি কার্টুন এঁকেছে শার্লি হেবদো। প্রিন্ট সংস্করণের প্রথম ছবির ক্যাপসন করা হয়েছে, ‘অভিবাসীদের স্বাগত’। সেখানে আরো লেখা হয়েছে, ‘দুই শিশুর বিনিময়ে এক বাচ্চা’।

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যিশু দাঁড়িয়ে আছেন, আর তার পাশেই ডুবে যাচ্ছে একটি শিশু। এই ছবির ক্যাপসনে লেখা হয়েছে, ‘এটা প্রমাণ করে ইউরোপ খ্রিষ্টানদের। এখানে খ্রিষ্টানরা পানিতে হাঁটছে, আর মুসলিম শিশু ডুবে মরছে’।

এই কার্টুন ছাপার পর প্রথমটির জন্য যেমন প্রশংসা পেয়েছে শার্লি হেবদো। তেমনি দ্বিতীয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। ইউরোপেরই কেউ কেউ বলছেন, এই কার্টুন অভিবাসীদের ব্যাপারে তাদের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি করতে পারে।

কার্টুনটি এঁকেছেন লুরেন্ট রিস। রাজনৈতিক কার্টুন আঁকার কারণে তিনি বিখ্যাত। আট মাস আগের সন্ত্রাসী হামলায় কাঁধে গুলি লেগে ছিলো তার। এরপর সুস্থ হয়েই শার্লি হেবদোর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুরেন্ট।

আপনার মন্তব্য

আলোচিত