আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৫ ০৭:৪১

ইরানে ভারী বর্ষণ বন্যা: ১০ জনের প্রাণহানি

ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় ইরানের রাজধানী তেহরান ও দেশের দক্ষিণাঞ্চলে অনন্ত ১০ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও আটজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইরানের স্টেট টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, আকস্মিক বন্যায় তেহরানে ছয়জন ও দক্ষিণাঞ্চলে মারা গেছেন চারজন। এছাড়া একই পরিবারে পাঁচজনসহ নিখোঁজ রয়েছেন অন্তত আটজন।

ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে বলেও জানানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ে একই ধরনের বন্যায় মারা যান ১১জন।

আপনার মন্তব্য

আলোচিত