সিলেটটুডে ডেস্ক

২১ এপ্রিল, ২০২২ ১৩:৩০

আগামী বছর থেকে থাকছে না প্রাথমিক শিক্ষা সমাপনী

নতুন কারিকুলাম অনুযায়ী আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ী) পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে।

আপনার মন্তব্য

আলোচিত