১০ এপ্রিল, ২০২৩ ১৩:০২
ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।
স্থানীয় সময় সোমবার দুপুর ২টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হবে বলে কুটনৈতিক সূত্রে জানা গেছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবে বাংলাদেশ। থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে ফিরিয়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।
এর পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তা বিধানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম তাদের আলোচনায় থাকবে।
আপনার মন্তব্য