সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৬ ০১:৪৩

ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত কমলাপুর রেলওয়ে থানার (ওসি) জয়নাল আবেদীন।

তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত