০৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:২৩
ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিতে যাওয়ার পথে রাজধানীর মহাখালীর আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থীর নাম শিহাবুল ইসলাম (১৫)। সে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
জানা যায়, ঘটনার সময় শিহাব বাসের জানালা দিয়ে মাথা বাইরে বের করে রেখেছিলো। এ সময় রাস্তার একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, বিনিময় পরিবহনের এই বাসটি মহাখালী ফ্লাইওভারের নিচে আমতলীতে সকাল ৯টার দিকে এই দুর্ঘটনার শিকার হয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
আপনার মন্তব্য