সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৪৯

রাজউকের সাবেক চেয়ারম্যান ও পারটেক্স গ্রুপের পরিচালককে গ্রেপ্তার করেছে দুদক

রাজধানীর পূর্বাচলে অবৈধভাবে জমি প্রদান করার মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক সাবেক চেয়ারম্যান এবং পারটেক্স গ্রুপের বর্তমান পরিচালককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

বৃহস্পতিবার ভোরে রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীকে ঢাকার পরীবাগ এলাকা থেকে এবং পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

২০০৪ সালে পূর্বাচল আবাসিক প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ইকবাল এবং আজিজসহ মোট আট জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়, যার মধ্যে পাঁচজনই রাজউকের সাবেক কর্মকর্তা।

দুদক সূত্র জানায়, কমিশনের প্রাথমিক তদন্তে আসামীদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। রাজউকের তৎকালীন চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী জমির জন্য কোন আদেন ছাড়াই নিজের প্রভাব খাটিয়ে দুই ভাই শওকত আজিজ ও রুবেল আজিজের নামে পুর্বাচলে ২০ কাঠা জমি পাইয়ে দেন।

আপনার মন্তব্য

আলোচিত