সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:২৪

চাকরি পেলেন সাংবাদিক শিমুলের স্ত্রী

সিরাজগঞ্জে পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগমকে এসেনশিয়াল ড্রাগে চাকরির নিয়োগপত্র দেয়া হয়েছে।

শুক্রবার ( ১০ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শিমুলের স্ত্রীর হাতে নিয়োগপত্রটি হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রীকে নিয়োগপত্রটি প্রদান করেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন।

গত ২ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় সাংবাদিক শিমুল মারা যান।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঘটনার পরদিন শিমুলের বাড়িতে যান। এ সময় শিমুলের স্ত্রী নুরুন্নাহারকে বগুড়ার সরকারি এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে যোগ্যতা অনুযায়ী চাকরির আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত