১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৫৮
‘আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থা’ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কার্যালয় থেকে নামের ছাড়পত্র পেয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় থেকে শর্তসাপেক্ষে এ নামের ছাড়পত্র দেওয়া হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হামদুল করিম সাক্ষরিত এ নামের ছাড়পত্রে আগামী ৪৫ দিনের মধ্যে বিধিমোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
‘আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থা’ জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনকারী ডিজিটাল মাধ্যম আমার এমপি ডটকমের মূল প্রতিষ্ঠান।
নামের ছাড়পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও আমার এমপি ডটকমের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট সুশান্ত দাস গুপ্ত।
আমার এমপি সেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমার এমপি ডটকম নামের ওয়েবসাইটের মাধ্যমে জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যেই এ ওয়েবসাইটে জাতীয় সংসদের সকল সংসদ সদস্যের ব্যক্তিগত, শিক্ষাগত ও আনুষঙ্গিক তথ্যাদি সন্নিবেশিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইপ, হুইপ, মন্ত্রীসভার সদস্য এবং সংসদ সদস্যদের অনেকেই আমার এমপি ডটকমে তাঁদের স্বেচ্ছাসেবক বা অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছেন।
আমার এমপি ডটকম এখনও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নি। এবছরের ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে এ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে বলে জানিয়েছেন সুশান্ত।
আপনার মন্তব্য