সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:০৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার জামিন নাকচ

দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিন কর্মকর্তার জামিন নাকচ করেছেন আদালত। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

সোমবার সকালে রাজধানীর মিরপুর থেকে প্রক্টরসহ তিনজনকে আটকের পর তাদেরকে ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতির অভিযোগে আটক হওয়া তিনজন হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

তিন কর্মকর্তাকে আটকের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগ আছে। অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের মোট এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

আপনার মন্তব্য

আলোচিত