সিলেটটুডে ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১০:২৯

বাঁশবাড়ির আগুন নিয়ন্ত্রণে : দেড়শতাধিক ঘর পুড়ে ছাই

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় চাঁন হাউজিং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫০ ঘর।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে লাগা আগুন আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। আগুন নেভাতে যোগ দেন পুলিশ ও স্থানীয়রাও।

চাঁন মিয়া বস্তিতে তিন শতাধিক ঘর রয়েছে। পরিকল্পিতভাবে এ আগুন ধরিয়ে দেওয়া হয়ে বলে অভিযোগ করেন অনেকে।

বস্তির বাসিন্দারা বলেন, টিন ও কাঠের তৈরি মনিরের দোতলা ঘর থেকে আগুনের সূত্রপাত। কারণ, অনেকে প্রথমে মনির ঘরেই আগুন দেখেছেন। .

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। পরিদর্শন শেষে তিনি আপাতত থাকার জন্য বস্তির পাশের বাঁশবাড়ি উচ্চ বিদ্যালয়ের কক্ষে থাকার ব্যবস্থা করেছেন। আশ্বাস দিয়েছেন সাহায্য করার। তদন্ত করে আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করার কথাও জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত