সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:২৮

আদালতে বাংলা ভাষা চালু না হওয়ায় ‘মর্মাহত’ প্রধান বিচারপতি

বাংলা ভাষায় আদালতের রায় লেখা চালু না হওয়ায় দুঃখ প্রকাশ করে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, ‘আমরা অপারগ, দুঃখিত আমরা। আমি মর্মাহত। আমার জীবনের কোনো দিন আমি পরাজিত হইনি। একটা জায়গায় আমি পারিনি। কোর্টে বাংলা ভাষা চালু করা।’

একুশে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। শিগগিরই এ বিষয়ে একটা সমাধান বের করা যাবে জানিয়ে তিনি বলেন, ‘সেটা কেন, প্রকাশ করেছি। আমি আশা করি, অচিরেই আমরা একটা সফটওয়্যার উদ্ভাবন করতে পারব। তাহলে সবগুলা রায় বাংলায় হবে।’

আদালতে বাংলা ভাষায় রায় লেখার বিষয়টি বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। এ নিয়ে ১ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম কোর্টে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, এরই মধ্যে হাইকোর্টের অনেক বিচারপতি বাংলায় রায় দিয়েছেন। বাংলায় রায় দিতে হলে আইনজীবীদের সহযোগিতা করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত