২৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:০৪
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ও তথ্য বিকৃত করে প্রচার করার অভিযোগে বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান ইরাদ আহমেদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তথ্য বিকৃতি করে ফেসবুকে প্রচারের অভিযোগ রয়েছে ইরাদের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে।
আপনার মন্তব্য